Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

admin • 03 Nov 2025, 08:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এসময় মির্জা ফখরুল জানান, এবার মোট ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। যেসব আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি, সেগুলো পরবর্তীতে শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হবে।

 

আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। অন্যদিকে মহাসচিব মির্জা ফখরুল নিজ আসন ঠাকুরগাঁও-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের পথে যাচ্ছি। এই নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করা হলো।”

 
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।