Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
জেলার খবর সারা দেশ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বগুড়া- নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু উপজেলার দরগাহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

এ দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন - কাহালু উপজেলার দোগাছি ছয়ঘরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২২), নুনু প্রামানিকের ছেলে রাকিব প্রামানিক (১৭) এবং একই গ্রামের মিজান (১৮)। নিহতরা সবাই পেশায় কাঠমিস্ত্রি।

 

কাহালু থানার এসআই মাসুদ আলী জানান, ওই তিন যুবক মটরসাইকেলে করে বাড়ি থেকে কাহালু উপজেলার কাজীপাড়ায় গরুর নিহারী খেতে যাচ্ছিলেন। তারা দরগাহাট পার হয়ে বগুড়া ভান্ডারের সামনে এলে - নওগাঁগামী একটি ট্রাক পিছন থেকে মটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দু’জন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলে রাত ৯টার দিকে তিনিও মারা যান।

 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, তিনজনের মরদেহ ও তাদের মটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা শনাক্ত করা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।