Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ফ্ল্যাট থেকে নারী সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার

admin • 04 Feb 2023, 09:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফ্ল্যাট থেকে নারী সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার

চেন্নাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে বর্ষীয়ান সংগীতশিল্পী বাণী জয়রামের মরদেহ। শনিবার (৪ ফ্রেব্রুয়ারি) এ ঘটনাটি ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

এদিকে গত মাসেই ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছিলেন ‘আধুনিক ভারতের মীরা’ হিসেবে পরিচিত এই গায়িকাকে। প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ঝুলিতে আসে তার।

এই গায়িকা নিজের জীবদ্দশায় দশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। কীভাবে মৃত্যু হয়েছে তার? এখনও তা স্পষ্ট নয়।

ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে চেন্নাই পুলিশ। বাণী জয়রামের জন্ম তামিলনাড়ুর ভেলোরে এক তামিল পরিবারে। ১৯৪৫ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন এই শিল্পী। সঙ্গীত তার রক্তে, ছোট থেকেই শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়েছেন।

১৯৬০ এর দশকের শেষে বিয়ের পর স্বামী জয়রামের হাত ধরে মুম্বাইতে হাজির হন বাণী। এরপর শুরু তার নতুন সফর। বসন্ত দেশাইয়ের প্রিয় পাত্রী ছিলেন গায়িকা। সেই সুবাদেই হৃষিকেশ মুখার্জির ‘গুড্ডি’ ছবিতে গানের সুযোগ পান। সেটা ছিল তার বলিউড প্লে-ব্যাকে ডেবিউ। তার আচমকা মৃত্যুর খবরে স্তব্ধ দক্ষিণী ইন্ডাস্ট্রি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।