Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ফোন কেড়ে নেয়ায় বাবা-মা ও বোনকে হত্যা করে মরদেহের সঙ্গে তিন দিন বসবাস

• • পঠিত 22 বার
শেয়ার করুন:
ফোন কেড়ে নেয়ায় বাবা-মা ও বোনকে হত্যা করে মরদেহের সঙ্গে তিন দিন বসবাস

অতিরিক্ত ফোন ব্যবহার করায় তা কেড়ে নেয়ায় বাবা-মা ও বোনকে হত্যা করেছে ১৬ বছর বয়সী এক ব্রাজিলিয়ান কিশোর। ফোন কেড়ে নেয়ায় তাদের গুলি করে হত্যা করা হয়। বুধবার (২২ মে) পুলিশ এ তথ্য জানায়। খবর এনডিটিভি

দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার সাও পাওলোতে ওই কিশোর বাসায় মধ্যেই তিনজনকে হত্যা করে। এরপর তাদের সঙ্গেই বসবাস করেন। পরে গত সোমবার ওই কিশোর হত্যার বিষয়টি পুলিশকে ফোন করে জানালে তা প্রকাশ্যে আসে।

তদন্তকারী দলের প্রধান রবার্ত আফোনসো বলেন, ওই কিশোরের বাবা-মা ফোন কেড়ে নেওয়ার কারণে সে হাতাশায় ভুগছিল। তার বাবা একজন পুলিশের সদস্য। বাবার কাছে থাকা অস্ত্র নিয়েই সে এই কাণ্ড করেছে।

প্রথমে সে তারা বাবাকে গুলি করে, এরপর ১৬ বছর বয়সী বোনকে গুলি করার কয়েক ঘণ্টা পরই তা মা বাসায় আসে, এ সময় ওই কিশোর একই বন্দুক ব্যবহার করে তার মাকেও গুলি করে। তার বাবার বয়স ৫৭ বছর এবং মায়ের ৫০ বছর।

রবার্ত আফোনসো ব্রাজিলিয়ান নেটওয়ার্ক টেভিলিশনকে বলেন, মানসিক হতাশার সঙ্গে শারীরিক কোনো সমস্যার সংযোগ আছে কিনা আমরা সে বিষয়ে তদন্ত করবো। এছাড়া এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা জানতেও তদন্ত করা হবে।

শুক্রবার বাবা-মা ও বোনকে হত্যার পর ওই কিশোর সোমবার পর্যন্ত তাদের মরদেহের সঙ্গেই বসবাস করেন। এ সময়ে ওই কিশোর জিমে যান এবং বেকারিতে গিয়ে কেনাকাটাও করেন। এছাড়া শনিবার রাগ করে তার মায়ের লাশে ছুরিকাঘাতও করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।