Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ফোনে আড়ি পাতার বৈধতা পেল পাকিস্তানের আইএসআই

admin • 11 Jul 2024, 12:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফোনে আড়ি পাতার বৈধতা পেল পাকিস্তানের আইএসআই

জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) মোবাইল ফোনে আড়িপাতা ও খুদে বার্তা ট্রেস করার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ১৯৯৬ সালের টেলিযোগাযোগ (সংশোধিত) আইনের ৫৪-ধারার অধীনে আইএসআই মনোনীত কর্মকর্তাদের কল ট্রেসের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। তবে শর্তানুযায়ী, গোয়েন্দা সংস্থার মনোনীত ওই কর্মকর্তা ১৮ গ্রেডের নিচে হতে পারবেন না।

 

এতে আরো বলা হয়, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে দেশের সুরক্ষার জন্য যেকোনো লাইসেন্সধারীর চেয়ে টেলিযোগাযোগ ব্যবস্থায় সরকারের অগ্রাধিকার বেশি থাকবে। তথ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো অপরাধ রুখতে সরকার কর্তৃক আইএসআই কর্মকর্তাদের ফোনকল ও বার্তা ইন্টারসেপ্ট করার অনুমোদন দেওয়া হলো।

 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের কঠোর সোশ্যাল মিডিয়া প্রবিধানের পদক্ষেপের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো।

 

এর আগে গত ৭ জুন জানা যায়, সরকার বিভিন্ন ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের (আইএসপি) একটি জাতীয় ফায়ারওয়াল ইনস্টল করছে, যা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে অযাচিত তথ্য বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে বাধা দেবে।

সূত্র: জিও নিউজ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।