Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফেসবুকে সমস্যার কারণে ফোন রিসেট দিয়ে হারিয়েছেন যেসব সেটিংস

admin • 13 Jun 2026, 04:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফেসবুকে সমস্যার কারণে ফোন রিসেট দিয়ে হারিয়েছেন যেসব সেটিংস

হঠাৎ করে ফেসবুকসহ অন্য যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সমস্যা দেখা দিলে আমরা প্রায় সময়ই ফোন রিসেট। আবার অনেক সময় ফোন ধীরগতির হলে, বারবার হ্যাং করলে বা ভাইরাসে আক্রান্ত হলে অনেকেই ‘ফ্যাক্টরি রিসেট’ করার পরামর্শ দিয়ে থাকেন। আবার কেউ পুরনো ফোন বিক্রির আগে ব্যক্তিগত তথ্য মুছে ফেলতেও রিসেট দেন।

 

কিন্তু প্রশ্ন হলো, ফোন রিসেট দিলে আসলে কী হয়? ফোন রিসেট মানে কী?

ফোন রিসেট বা ‘ফ্যাক্টরি রিসেট’ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ফোনটি তার মূল (কারখানা থেকে বের হওয়া) অবস্থায় ফিরে যায়। এর ফলে ফোনের সব ইউজার ডেটা ও সেটিংস মুছে গিয়ে এটি একদম নতুন অবস্থায় ফিরে আসে।

রিসেট দিলে কী কী মুছে যায়?

  • ফোন মেমোরিতে থাকা সব ছবি, ভিডিও, অডিও
  • ডাউনলোড করা অ্যাপ ও তাদের তথ্য
  • সেভ করা কন্টাক্ট নম্বর (যদি সিম বা গুগলে না থাকে)
  • এসএমএস ও কল হিস্টোরি
  • ওয়াইফাই পাসওয়ার্ড ও ব্লুটুথ সেটিংস
  • লগ-ইন করা অ্যাকাউন্ট (গুগল, ফেসবুক, ইমেইল)
  • ফোনের নিজস্ব সেটিংস বা কাস্টমাইজেশন

তবে এসডি কার্ড ও সিম কার্ডের ডেটা সাধারণত মুছে যায় না, যদি না আপনি তা নিজে থেকে ফরম্যাট করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।