Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

ফেসবুকে ভুয়া আইডি খুলে নারীর নামে আপত্তিকর পোস্ট, তরুণ আটক

admin • 19 Jun 2023, 04:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফেসবুকে ভুয়া আইডি খুলে নারীর নামে আপত্তিকর পোস্ট, তরুণ আটক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর নামে ভুয়া আইডি খুলে তারপর সেটি থেকে বিভিন্ন গ্রুপে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মোহাম্মদ তানভীরুল ইসলাম ওরফে তানিম (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

 

রোববার (১৮ জুন) নগরের বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তানভীরের বাড়ি একই থানার আমিন জুট মিলস এলাকায়। তার বাবার নাম আবুল কালাম।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার তানভীর ভুক্তভোগী নারীর নিকটাত্মীয়। তাদের মধ্যে আগে থেকে পারিবারিক কিছু বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এর জের ধরে তানভীর ভুক্তভোগী নারী নাম-ঠিকানা ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে।

 

এরপর ভুক্তভোগীর মোবাইল নম্বর উল্লেখ করে বিভিন্ন গ্রুপে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় পোস্ট দেয়। যার কারণে ভুক্তভোগী ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়।

 

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন জানান, ভুক্তভোগী নারী বিষয়টি নিয়ে প্রথমে বায়েজিদ বোস্তামী থানায় জিডি করেন। এরপর বিষয়টি নিয়ে তিনি কাউন্টার টেরোরিজম ইউনিটে অভিযোগ করেন।

 

এর পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তার কাছ থেকে দুটি মোবাইল জব্দ করা হয়। যেখানে ভুক্তভোগীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

 

এ বিষয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেছেন বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের এ কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।