Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা ক্রিকেট

ফের আফগানদের নেতৃত্বে রশিদ

admin • 29 Dec 2022, 09:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফের আফগানদের নেতৃত্বে রশিদ

এবারের বিশ্বকাপে একটি ম্যাচেও জয় পায়নি আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে রশিদ-নবিরা। সেদিনই টি-টোয়েন্টি অধিনায়কের পদ ছাড়েন মোহাম্মদ নবী। 

বিদায়ের পর নবীর আক্ষেপটাও ছিল দল নির্বাচন নিয়ে। আর অভিযোগের তীরটা ছিল সরাসরি বোর্ডের দিকে। তবে সেসব ব্যাপার নিয়ে কোনো মন্তব্য না করে রশিদ খানের দিকে ঝুঁকেছে আফগান বোর্ড। 

আক্ষেপ নিয়ে আগেরবার অধিনায়কত্ব ছাড়লেও এবার বোর্ডের অনুরোধ ফেলতে পারেননি রশিদ। দলের সবাইকে নিয়ে একসঙ্গে এগোনোর প্রত্যয় জানিয়েছেন সদ্যনিযুক্ত অধিনায়ক। 

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘অধিনায়কত্ব অনেক দায়িত্বের ব্যাপার। এর আগেও দেশকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে আমার। এখানে দারুণ সব ছেলে রয়েছে যাদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। আমরা একসঙ্গে থাকার চেষ্টা করবো।’

বোর্ড কর্তা মিরওয়াইজ আশরাফও ভরসা রাখছেন অভিজ্ঞ অলরাউন্ডারের প্রতি। রশিদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান তিনি, ‘আফগানিস্তানের ক্রিকেটে রশিদ খান অনেক বড় একটা নাম। সারা বিশ্বে খেলার অভিজ্ঞতা আছে তার। এটা আমাদের দলকে অনন্য একও উচ্চতায় নিয়ে যেতে পারে।’

২০১৯ সালের সেপ্টেম্বরে তিন মাসের জন্য আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছিলেন রশিদ। এই সময়ে সাত ম্যাচ খেলে আফগানিস্তান জিতেছিল চার ম্যাচে। সব ফরম্যাট মিলিয়ে ১৬ ম্যাচে তার অধীনে ৭টিতে জয় পেয়েছে আফগানরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।