Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

ফেনীতে ট্রেনের আসন বাড়াতে রেলমন্ত্রীকে নিজাম হাজারীর অনুরোধ

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
ফেনীতে ট্রেনের আসন বাড়াতে রেলমন্ত্রীকে নিজাম হাজারীর অনুরোধ

চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীতে যাত্রাবিরতি করেছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন। বুধবার (১৭ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসে তিনি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আমন্ত্রণে এ যাত্রাবিরতি করেন।

 

এ সময় নিজাম উদ্দিন হাজারী রেলমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ফেনীতে জনসংখ্যার তুলনায় আন্তঃনগর ট্রেনে আসন বাড়ানোর অনুরোধ জানান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের দাবীর পরিপ্রেক্ষিতে আবু বকর সড়ক ও হাসপাতাল সড়কের মাথায় রেলগেট স্থাপন এবং ফেনী গুদাম কোয়ার্টার রেল গেটের নিচে কালভার্টের পুনর্নির্মাণের অনুরোধ জানিয়েছেন। মন্ত্রী তাৎক্ষণিক সংশ্লিষ্টদের এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন- ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী রেল স্টেশন মাস্টার মুহাম্মদ হারুন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম। বিপুল সংখ্যক আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মন্ত্রীকে স্বাগত জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।