Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

ফিলিস্তিনিদের সমর্থনে ইরানের নৌমহড়া

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ফিলিস্তিনিদের সমর্থনে ইরানের নৌমহড়া

ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের শিকার অসহায় ফিলিস্তিনিদের সমর্থনে পারস্য উপসাগরে নৌমহড়া চালিয়েছে ইরান। শনিবার দেশটির স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের পক্ষ থেকে এই মহড়া পরিচালানা করা হয়।

ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, নৌ কমান্ডার আলী বাখশায়ি বলেছেন, ফিলিস্তিনের মজলুম মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। দখলদার ইসরাইলের চলমান পাশবিকতার বিরুদ্ধে আহওয়াজ, হেন্দিজান ও আরভান্দকেনারে পারস্য উপসাগরের পানি সীমায় নৌ মহড়া চালানো হয়েছে।

তিনি বলেন, মহড়ায় বিভিন্ন ধরনের নৌযান অংশ নিয়েছে। বিপুল সংখ্যক নৌযানে এ সময় ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধ ফ্রন্টের পতাকা শোভা পাচ্ছিল। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। গাজার মানুষের দুঃখ-দুর্দশায় যে ইরানিরাও মর্মাহত তা প্রকাশ করা হয়েছে।

এদিকে ইরানের বিভিন্ন শহরে প্রতিদিনই ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিত্বরা বিবৃতি দিচ্ছেন এবং কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। 

অপরদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রী বলেছেন, ইসরাইলকে ঐশী শাস্তির (আল্লাহর শাস্তি) পাশাপাশি মানুষের পক্ষ থেকেও শাস্তির সম্মুখীন হতে হবে।

এই প্রতিশোধ ইসরাইলের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক হবে বলেও হুশিয়ার করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।