Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

admin • 29 Jul 2025, 11:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। অবশ্য এর জন্য কিছু শর্তও দিয়েছেন তিনি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকের আগে দেওয়া এক হ্যান্ডআউটে স্টারমার এ ঘোষণা দেন।  

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি সরকার যতদিন গাজায় চরম পরিস্থিতি সমাধান না করবে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা না করবে, পশ্চিম তীরে অধিগ্রহণ না করার ঘোষণা না দেবে এবং দুই রাষ্ট্র সমাধানে দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতি না দেবে, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান অসম্ভব।’

 

বক্তব্যে তিনি এও স্পষ্ট করেছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে তুলনার কোনো সুযোগ নেই। হামাসের বিষয়ে যুক্তরাজ্যও দাবি জানায় যে সব বন্দিকে মুক্তি দিতে হবে, যুদ্ধবিরতি চুক্তি করতে হবে, গাজার সরকারে তারা কোনো ভূমিকা রাখতে পারবে না বলে মেনে নেবে এবং অস্ত্র ত্যাগ করতে হবে। 

জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে এই পদক্ষেপ কতটা বাস্তবায়ন হয়েছে তা মূল্যায়নের প্রতিশ্রুতিও দিয়ে স্টারমার জানান, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিবিসি বলছে, কয়েকদিন আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবিতে যুক্তরাজ্যের ৯টি রাজনৈতিক দলের ২২১ জন এমপি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীকে চিঠি দেন। এরমধ্যে ১৩১ জন স্টারমারের লেবার পার্টির সদস্য। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।