Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ফিলিপাইনে বাঁধের পানি শুকিয়ে জেগে উঠল ৩শ’ বছরের পুরোনো শহর

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ফিলিপাইনে বাঁধের পানি শুকিয়ে জেগে উঠল ৩শ’ বছরের পুরোনো শহর

১৯৭০ সাল। তৈরি করা হচ্ছে বাঁধ। অন্যদিকে, এই কারণেই পুরো একটি শহর পানির নিচে তলিয়ে যায়। তবে শুষ্ক আবহাওয়ায় বাঁধের পানি শুকিয়ে গেলে দৃশ্যমান হয় শহরটি। এমনই এক বিরল ঘটনা ঘটেছে ফিলিপাইনে। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দৃশ্যমান হওয়া শহরটির নাম ‘পান্তাবাঙ্গন’। ফিলিপাইনে তাপমাত্রা বাড়ায় বড় একটি বাঁধের পানি শুকিয়ে জেগে উঠেছে প্রায় ৩শ’ বছরের পুরোনো এই শহর।

ফিলিপাইনের অনেক অংশই এখন ভয়াবহ খরার সম্মুখীন। সেই সাথে বেড়েছে গরমের তীব্রতা বেড়েছে। ফলে, পানিও শুকিয়ে যাচ্ছে। এছাড়াও দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছেছে। তাই বাঁধটি নির্মাণের পর থেকে এবারই সবচেয়ে দীর্ঘ সময় ধরে শহরটি দৃশ্যমান রয়েছে।

ফিলিপাইনের সরকারি হিসেবে দেখা যায়, ১৯৭০ সালে নির্মিত জলাধারটির পানির স্বাভাবিক উচ্চতা ২শ’ ২১ মিটার। কিন্তু এখন পানির স্তর নেমে গেছে প্রায় ৫০ মিটার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।