Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটে ২০০ ভরির বেশি স্বর্ণ লুট

admin • 06 Mar 2024, 10:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটে ২০০ ভরির বেশি স্বর্ণ লুট

রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটে স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকদের দাবি, ২০০ ভরির বেশি স্বর্ণ লুট করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে দোকান মালিকরা দোকান খুলে এ লুটের বিষয়ে জানতে পারেন। মার্কেটের চার তলার দুইটি দোকান থেকে এসব স্বর্ণ চুরি হয়। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান।

 

স্বর্ণের দোকানের এক কর্মী জানান, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে মার্কেট কমিটির থেকে ফোন পাই। কমিটির থেকে জানানো হয় স্বর্ণের দোকানে চুরি হয়েছে। পরে মার্কেটে এসে দেখি দোকানের কেচিগেট ভেঙে দোকানে ঢুকেছে চোর চক্র। পরে দোকানে ঢুকে দেখি এক পিস নাকফুলও নেই। আমাদের দোকানে দেড়শো থেকে ১৮০ ভরি স্বর্ণ ছিলো। টাকার মূল্যে যা প্রায় ২ কোটি টাকা।

তিনি আরও বলেন, সিসিটিভির ফুটেজে দেখা যায় রাত ৪টা ১৫ মিনিটের দিকে কেচিগেট কেটে দোকানের ঢুকে চোর। পরে সব স্বর্ণ চুরি করে নিয়ে যায়। আমরা চাই অতি দ্রুত চোরচক্রকে ধরে আইনের আওতায় আনা হোক।

এদিকে মার্কেটে চুরির ঘটনা তদন্ত করছে ডিবি পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, সিসি ফুটেজ দেখে চোর শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।