Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ফানুসে আটকে ২ ঘন্টা বন্ধ মেট্রোরেল

admin • 01 Jan 2023, 09:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফানুসে আটকে ২ ঘন্টা বন্ধ মেট্রোরেল

নতুন বছরেকে স্বাগত জানাতে ওড়ানো ফানুস বৈদ্যুতিক তারে আটকে দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোট্রেন চলাচল। রোববার (১ জানুয়ারি) সকাল ৮টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সকালে একটি খালি ট্রেন উত্তরা থেকে আগারগাঁও নিয়ে যাওয়া হয়।

এ সময় মিরপুর এলাকার বৈদ্যুতিক লাইনে বেশ কিছু ফানুস আটকে থাকতে দেখা যায়। পরে ট্রেনটি সেখানে থামিয়ে রাখা হয়। দুর্ঘটনা এড়াতে স্থগিত রাখা হয় ট্রেন চলাচল। বৈদ্যুতিক লাইন অফ করে ফানুস অপসারণের কাজ করা হয়।

তিনি আরও বলেন, এ কারণে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। সকাল ১০টা ১০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।