Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ফল খেয়ে মুখ পুড়ল যুবকের!

admin • 28 May 2024, 11:02 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফল খেয়ে মুখ পুড়ল যুবকের!

রাস্তার পাশের দোকান থেকে কেনা আপেল জাতীয় ফল খেয়ে মুখ পুড়ে গেছে যুক্তরাজ্যের এক যুবকের। তাঁর নাম থমাস হ্যারল্ড ওয়াটসন। ২৮ বছর বয়সী এই যুবক বলেন, তাঁর মুখের এক তৃতীয়াংশ পড়ে গেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ব্রিটিশ যুবক থমাস হ্যারল্ড ওয়াটসন মেক্সিকোতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে গত ১ মে বেডফর্শায়ারের একটি স্থানীয় বাজারের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় ‘কাজু আপেল’ বিক্রি করতে দেখেন। অচেনা এই ফল কিনেও ফেলেও তিনি। তারপর খেতে গিয়ে বাঁধে বিপত্তি।

ওয়াটসন বলেন, ‘আমি জানতাম যে, কাজু আপেলের স্বাদ কিছুটা তেঁতো হয়। কিন্তু এটি মুখ ঝলসে দিতে পারে, তা জানা ছিল না।’

ওয়াটসন ফলটি কেনার পর ভাবলেন, এবার খেতে খেতে হেঁটে যাওয়া যাক। তিনি হাঁটতে হাঁটতে ফলটিতে কামড় বসান। তারপরের ঘটনা ওয়াটসন বলেন এভাবে—‘আমার মুখের ভেতর যেন বিস্ফোরণ হলো। ঝলসে গেল মুখের ভেতর। মুখ পুড়ে যাওয়ার তীব্র যন্ত্রণা হতে লাগল।’

পরের দিন ঘুম থেকে উঠে ওয়াটসন দেখেন, তাঁর মুখের ভেতরটা যেন অ্যাসিডে পুড়ে গেছে। ঠোঁট পর্যন্ত পুড়ে গেছে।

কেন এমন হলো, তা জানতে গুগলে অনুসন্ধান করেন ওয়াটসন। তারপর জানতে পারেন, কাজু আপেলে রয়েছে কার্ডোল ও অ্যানাকার্ডিক অ্যাসিড। এটি ত্বকের সংস্পর্শে এলে ফোস্কা তৈরি করে।

ওয়াটসন বলেন, ‘এরপর থেকে আমি বিদেশি ও অচেনা ফল খাওয়ার ব্যাপারে সাবধান হয়েছি। আমার মুখের ক্ষত সারতে বেশ কয়েক দিন সময় লেগেছে।’

পর্যটকদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে ওয়াটসন বলেন, ‘কোথাও ঘুরতে গিয়ে স্থানীয় খাবার খাওয়া ভালো। তবে একেবারেই অচেনা এবং যে খাবার সম্পর্কে পূর্ব ধারনা নেই, সেসব খাবার না খাওয়াই ভালো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।