Tuesday, 3 November 2026
শিরোনাম
সারা দেশ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

• • পঠিত 43 বার
শেয়ার করুন:
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরে মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।

 

 

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ৩টার দিকে জেলার মধুখালীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

 

 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, জেলার মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

 

 

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।