Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

প্লট দেওয়ার আশ্বাসে ৯ কোটি টাকা আত্মসাৎ, রাজউক কর্মচারী গ্রেপ্তার

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
প্লট দেওয়ার আশ্বাসে ৯ কোটি টাকা আত্মসাৎ, রাজউক কর্মচারী গ্রেপ্তার

ঝিলমিল প্রোজেক্ট ও পূর্বাচলে প্লট দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে ৮ কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ করেছেন দেবাশীষ কুমার সাহা নামের রাজউকের একজন কর্মচারী। পুলিশের এক অভিযানে তাকে রামপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে ডিবির সাইবার ক্রাইম টিম।

 

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক নারীর বাবা-মা অসুস্থ থাকার সময় তাদের জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তিনি রাজধানীর রাজউকে যাতায়াত করতেন। এসময় ওই নারীর সঙ্গে রাজউকের কর্মচারী দেবাশীষের পরিচয় হয়। পরে ওই নারীর বাবা মারা যাওয়ার পর তার সাথে সুসম্পর্ক গড়ে তোলেন দেবাশীষ। পরে দেবাশীষ ভুক্তভোগী নারীকে রাজধানীর ঝিলমিল এবং পূর্বাচলে প্লট দেওয়ার আশ্বাস দেয়। ওই নারী তার ২টি ফ্ল্যাট বিক্রির দুই কোটি ৬০ লাখ টাকা, ১৫০ ভরি স্বর্ণ বিক্রির এক কোটি ২০ লাখ টাকা, একটি প্লট বিক্রির দুই কোটি ১০ লাখ টাকা, সঞ্চয়পত্র বিক্রির ৫০ লাখ টাকা, প্রাইভেটকার বিক্রির ১০ লাখসহ বিভিন্ন সময়ে মোট ৮ কোটি ৮০ লাখ টাকা দেবাশীষকে দেন। তবে দেবাশীষ তাকে প্লট বুঝিয়ে দেননি।

 

প্লট বুঝিয়ে দেওয়ার কথা বললে টালবাহানা শুরু করলে তার কাছে টাকা ফেরত চান ওই নারী। দেবাশীষ তা ফেরত দিতে অস্বীকার করেন। এরই একপর্যায়ে দেবাশীষ ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রামপুরা থানায় প্রতারণার মামলা দায়ের করেন।

 

ইকবাল হোসাইন বলেন, মামলা দায়ের করার পর তথ্য প্রযুক্তির সহায়তায় দেবাশীষের অবস্থান শনাক্ত করে রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানায় ডিবি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।