Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

প্রেমের টানে সন্তানসহ ভারতে পাকিস্তানি নারী, অতপরঃ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
প্রেমের টানে সন্তানসহ ভারতে পাকিস্তানি নারী, অতপরঃ

প্রেমের টানে চার সন্তান নিয়ে অবৈধভাবে ভারতে এসে বসবাস করা এক পাকিস্তানি নারী ও তার সঙ্গী ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের নয়দা শহরের একটি বাসা থেকে সন্তানসহ ওই নারী ও তাকে আশ্রয় দেওয়া ভারতীয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে নয়দা পুলিশের ডেপুটি কমিশনার সাদ মিঞা খান জানান জানান, অনলাইন গেম পাবজি খেলার সূত্রে নয়ডানিবাসী ওই যুবকের সঙ্গে পরিচয় ঘটে ওই ২৮ বছর বয়সী ওই পাকিস্তানি নারীর। তারপর অনলাইনে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্টতা বাড়তে থাকে এবং এক পর্যায়ে চার সন্তানকে নিয়ে পাকিস্তান থেকে নেপালে যান ওই নারী।

তারপর নেপাল থেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি।

সন্তানসহ ওই নারী উত্তরপ্রদেশে এসে পৌঁছালে সেখানে তাকে রিসিভ করেন ওই যুবক। তারপর তাদের নিয়ে নয়ডার একটি আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে সেখানে ওঠেন তিনি। ওই নারীর কাছে ভারতে বসবাসের জন্য বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে নয়ডার ওই বাসায় গিয়ে ওই যুবক এবং নারীকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে সাদ মিঞা খান বলেন, ‘ওই পাকিস্তানী নারী এবং তাকে আশ্রয়দাতা যুবক— দুজনই বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। ওই নারীর চার সন্তানকেও হেফাজতে রাখা হয়েছে। ’

‘এখন তাদের দু’জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে আরও তথ্য আমরা জানাতে পারব,’ এনডিটিভিকে বলেন এই পুলিশ কর্মকর্তা।

সুত্র: এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।