Thursday, 3 September 2026
শিরোনাম
ফিচার

প্রেমিকা ছেড়ে যাওয়ায় সাড়ে ৩১ হাজার টাকা পেল যুবক!

admin • 16 Mar 2023, 07:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রেমিকা ছেড়ে যাওয়ায় সাড়ে ৩১ হাজার টাকা পেল যুবক!

 প্রেম ভাঙার মতো ভয়াবহ বেদনা নেই পৃথিবীতে, জানে প্রেমিক-প্রেমিকা। যদিও এটা হল গিয়ে ‘ব্রেকআপ পার্টি’র যুগ। তারপর ‘মুভ অন’- দুঃখ ভুলতে আনন্দের নতুন মানুষ খোঁজাই রেওয়াজ। তাই বলে প্রেমে ভেঙে অর্থপ্রাপ্তি!

 

কিন্তু বাস্তবে প্রতিক আরিয়ান নামের ভারতীয় এক যুবক প্রেম ভাঙার কারণে ২৫ হাজার রুপির (বাংলাদেশি মুদ্রায় ৩১ হাজার ৫৭১ টাকা) মালিক হয়েছেন।

 

গোটা বিষয়টি টুইটারে খোলসা করেছেন প্রতীক। প্রতীক এবং তার প্রেমিকা একটি ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন। ঠিক করেন, দু’জনেই প্রতি মাসে ওই অ্যাকাউন্টে ৫০০ রুপি করে জমা রাখবেন। অর্থাৎ মাস প্রতি অর্থের পরিমান হবে ১০০০ রুপি। এইসঙ্গে উভয়ের সম্মতিতেই ঠিক হয়, প্রেমিকা ভালবাসায় ধোকা দিলে প্রেমিক ওই টাকা পাবেন, একইভাবে প্রেমিক ধোকা দিলে যাবতীয় অর্থ পাবেন প্রেমিকা। ওই তহবিলের নামকরণ করা হয় ‘হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ড’।

 

টুইটার পোস্ট প্রতীক জানিয়েছেন, আমি সম্প্রতি ২৫ হাজার রুপি পেয়েছি। কারণ প্রেমিকা আমাকে ঠকিয়েছে। আমরা ‘হার্টব্রেক ইন্সুরেন্স ফান্ডে’ ৫০০ রুপি করে জমিয়েছিলাম। চুক্তি মতো সেই টাকাই পেয়েছি।

 

I got Rs 25000 because my girlfriend cheated on me .When Our relationship started we deposited a monthly Rs 500 each into a joint account during relationship and made a policy that whoever gets cheated on ,will walk away with all money. That is Heartbreak Insurance Fund ( HIF ).

— Prateekaaryan (@Prateek_Aaryan) March 15, 2023
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।