Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রেমিকার বাবার মামলায় প্রেমিকের যাবজ্জীবন,মুক্তি চেয়ে মানববন্ধন

admin • 22 Feb 2026, 07:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রেমিকার বাবার মামলায় প্রেমিকের যাবজ্জীবন,মুক্তি চেয়ে মানববন্ধন

জামালপুরের মেলান্দহে প্রেমিকার বাবার দায়ের করা অপহরণ মামলায় প্রেমিক যুবক আপেল মিয়ার যাবজ্জীবন কারাদণ্ডের ঘটনায় তার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

এতে স্থানীয় বাসিন্দা, সহপাঠী ও স্বজনরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকার বাসিন্দা প্রেমিক আপেল মিয়া ও প্রেমিকা নাবিলা একই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং তাঁদের বাড়ি পাশাপাশি। এ সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালে তারা পালিয়ে বিয়ে করেন বলে দাবি করেন স্বজনরা।

 

কয়েকদিন পর মেয়ের বাবা লাল মিয়া তাঁদের ধরে এনে আপেলকে মারধর করেন এবং তাঁর নামে অপহরণের মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিছুদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্ত হন। এদিকে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়া হয়।

 

দীর্ঘ পাঁচ বছর বিচার প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। মানববন্ধনে সহপাঠীরা অভিযোগ করেন,' এটি প্রেমঘটিত বিষয় হলেও প্রভাব খাটিয়ে অপহরণের মামলা করা হয়েছে। তারা রায় প্রত্যাখ্যান করে আপেল মিয়ার মুক্তি দাবি করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।