Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

ঢাকা-১৭ আসন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম। বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এছাড়া জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। তবে স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া এবং আসাদুজ্জামান জালালও প্রার্থীতা ফিরে পাননি।

মননোয়নপত্র বাতিলের পর গত মঙ্গলবার হিরো আলম নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শুরু হয়। পরে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, শুনানির আদেশ আগামী রোববার জারি করা হবে।

এর আগে গত রোববার বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থিতায় ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকায় প্রয়োজনীয় ভোটারদের খোঁজ না পাওয়ায় বাতিল হয়ে যায় হিরো আলমের মনোনয়নপত্র।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।