Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এ নায়িকা আপিল করলে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি হয়। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেতে মাহির আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় ঘোষণা করেন। এর আগে এদিন দুপুর ১টা ৫৫ মিনিটে নির্বাচন ভবনে আসেন মাহি।

জানা গেছে, আপিল তথ্যে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহির নাম উল্লেখ করা হয়েছে শারমিন আক্তার নিপা মাহিয়া। তার আপিল নম্বর ১৭৯/২০২৩।

এর আগে গত ৩ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ তার নিজ কার্যালয়ে আসন্ন এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। ওই দিন চিত্রনায়িকা মাহির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

সাধারণত, প্রার্থীদের হলফনামায় প্রদান করা সম্পদের হিসাব, তাদের নামে কোনো মামলা রয়েছে কিনা, মামলা থেকে তার সবশেষ অবস্থা, ব্যাংক ঋণ রয়েছে কিনা, কর বকেয়া এবং জাতীয় পরিচয়পত্রসহ কয়েকটি বিষয় যাচাই-বাছাই করা হয়।

ওই দিন জেলা প্রশাসক মাহির মনোনয়নপত্র অবৈধ ঘোষণার ব্যাপারে জানিয়েছিলেন, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেসব ভোটারদের নামও স্বাক্ষর দিয়েছেন মাহি, সেগুলো যাচাই-বাছাই করে সঠিক পাওয়া যায়নি। কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই করা হয়। কিন্তু তার (মাহি) ক্ষেত্রে তিনজনের তথ্য পাওয়া যায়নি। এরপর মনোনয়নপত্র বৈধতার পক্ষে আপিল করেন মাহি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।