Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

প্রায় কাপড়ে ৮০ শতাংশ লাভ! দুই 'শো রুম‌'কে জরিমানা

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
প্রায় কাপড়ে ৮০ শতাংশ লাভ! দুই 'শো রুম‌'কে জরিমানা

ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ শতাংশ বেশি। এই দাম নির্ধারণ করে কাপড়ে লাগানো হয়েছে মূল্য ট্যাগ। এমন ঘটনার সত্যতা মেলে ভোক্তা অধিকারের অভিযানে।

 

এ ঘটনায় ভোলার চঁন্দ্র বিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজ নামের দুইটি তৈরি পোশাকের শো রুমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৫ এপ্রিল) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা শহরের সদর রোডে অবস্থিত এ দুই শো রুমকে জরিমানা করা হয়।

 

ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বিপনী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় ভেড়েছে। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছামত দাম বাড়িয়ে বিভিন্ন পোশাক বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল থেকে ভোলা সদর রোডের চঁন্দ্র বিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজে অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় হিসেব করে দেখা যায়, তাদের প্রায় পণ্যে ক্রয়মূল্যের ওপর ৮০ শতাংশ বাড়িয়ে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। এর সাথে তারা ভ্যাট যোগ করেছেন। কিন্তু কতো শতাংশ ভ্যাট তা তারা উল্লেখ করেনি। এমনকি ভ্যাটের গ্রহণের কোনো কাগজ দেখাতে পারেনি প্রতিষ্ঠান।

 

এ অবস্থায় ওই দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উভয়ে প্রতিষ্ঠানকে তাদের মূল্য ট্যাগ সংশোধন করে লভ্যাংশ ৪০ শতাংশের নিচে নামিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।