Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

admin • 13 Jan 2024, 04:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

 

শনিবার (১৩ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, প্রথম পর্বের মৌখিক পরীক্ষা আগামী ১৫ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

 

তিনি আরও বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে মেসেজের মাধ্যমে মৌখিক পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হবে।

 

প্রথম ধাপে (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলা) পরীক্ষা দিতে তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন প্রার্থী আবেদন করেছিলেন। গত ৮ ডিসেম্বর এই ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে ৯ হাজার ৩৩৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

 

এদিকে, দ্বিতীয় ধাপের (ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগ) পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ধাপে চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন প্রার্থী আবেদন করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।