Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি

সারাদেশে তিন বিভাগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (২২ মার্চ) রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ী পদে নিয়োগের জন্য রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা/থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।

 

আবেদনের জন্য প্রার্থীদেরকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। সাধারণ প্রার্থীদের আগামী ১৪ এপ্রিল ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বছর। আর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বছর।

 

আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ৩০ মার্চ থেকে এ আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় ১৪ এপ্রিল পর্যন্ত। টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২০ টাকা।

http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনের তথ্যাদি পাওয়া যাবে।

 

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই তিন বিভাগে আবেদনের শেষ সময় ২৪ মার্চ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।