Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল প্রকাশ

admin • 01 Mar 2023, 11:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল প্রকাশ

কারিগরি ত্রুটির কারণে স্থগিত হওয়া ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ফল প্রকাশ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ রেজওয়ান হায়াতের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। কারিগরি ত্রুটির কারণে ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভব হওয়ায় প্রকাশিত ফলাফল তাৎক্ষণিকভাবে স্থগিত কর হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষার স্থগিতকৃত ফলাফল পুনঃযাচাইক্রমে প্রকাশ করা হলো।’

 

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কিত অনিচ্ছাকৃত ত্রুটির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে।

আরও পড়ুন: সাতক্ষীরায় এমপি রবি’র উদ্যোগে জনসভা ও জয় বাংলা কনসার্ট

 

এর আগে মঙ্গলবার দুপুর ১টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বৃত্তির ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তবে ফল ঘোষণার ৬ ঘণ্টা পরই তা স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় ফল স্থগিত করা হয়।

 

এদিকে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোছা. নূরজাহান খাতুনকে প্রধান করে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।