Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

প্রাগে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
প্রাগে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে হামলাকারীও নিহত হয়েছে। চেক পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

 

স্থানীয় সংবাদমাধ্যম দ্য চেক নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) গোলাগুলির এই ঘটনা ঘটেছে চার্লস ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অব আর্টস নামে রাজধানী প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় প্রাগ আর্টস ইউনিভার্সিটি নামেও পরিচিত।

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাগুলির ঘটনা জানিয়ে বলেছেন, অনেকেই এখনও শ্রেণিকক্ষে তালাবদ্ধ অবস্থায় রয়েছেন। কিছু শ্রেণিকক্ষ খালি করা হচ্ছে।

 

এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে চেক পুলিশ এবং পুরো এলাকা ঘিরে ফেলেছে। পুলিশ জানিয়েছে, রাজধানী প্রাগের মধ্যাঞ্চলে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করেছে তারা।

 

পুলিশ নিহত ও বন্দুকযুদ্ধের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। প্রাগের রেসকিউ সার্ভিসের মুখপাত্র জনা পোস্তোভা নিশ্চিত করেছেন যে অনেক লোক আহত হয়েছে।

 

চেক শহরের ঐতিহাসিক কেন্দ্রে সহিংসতা আতঙ্কের জন্ম দিয়েছে জনগণের মধ্যে। দেশটির পুলিশ লোকজনকে বাড়ির ভিতরে থাকার জন্য বলেছেন। জনগণকে পুলিশের নির্দেশ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।