Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয় জেলার খবর

প্রাক্তন স্বামীর প্রকাশ্যে ছুরিকাঘাতে প্রাণ গেল নারীর

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
প্রাক্তন স্বামীর প্রকাশ্যে ছুরিকাঘাতে প্রাণ গেল নারীর

সাভারের আশুলিয়ায় সড়কে প্রকাশ্যে ছুরিকাঘাতে কুইন্স খাতুন (৩৯) নামের এক পোশাক কর্মী নিহত হয়েছেন। পারিবারিক কলহের জেরে ওই নারীর প্রাক্তন স্বামী তাকে কুপিয়ে হত্যা করেছেন বলে দাবি নিহতের পরিবারের।

 

বুধবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থেকে কুইন্সের প্রাক্তন স্বামী আজাদ পালাতক আছেন।

 

নিহত কুইন্স খাতুন নওগাঁ জেলার সদর থানার ফতেপুর গ্রামের মো. কুদ্দুস মিয়ার মেয়ে। তিনি আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় এমারত মিয়ার বাড়িতে ভাড়া থেকে এনভয় পোশাক কারখানায় কাজ করতেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাসা থেকে কারখানায় যাওয়ার পথে এক নারীকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যান এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, কুইন্সের সঙ্গে নওগাঁর আজাদের বিয়ে হয়। আজাদ নেশাগ্রস্ত মানুষ। পারিবারিক কলহের জেরে এক বছর আগে তাদের তালাক হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন সময় আমার ভাগ্নিকে পথেঘাটে বিরক্ত করে আসছিল সে। আজকে সড়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নোমান সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের প্রাক্তন স্বামী তাকে হত্যা করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। নিহতরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।