Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা:শিক্ষামন্ত্রী

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা:শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে গোয়েন্দারা নজরদারি করছেন। কেউ গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। প্রশ্নফাঁসের গুজবের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও মন্তব্য করেন।

মহিবুল হাসান চৌধুরী বলন, নতুন কারিকুলামে অভিভাবকরা যেন শিক্ষার্থীদের মূল্যায়ন সহজেই বুঝতে পারেন সে বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। এছাড়া স্মরণশক্তির মূল্যায়নের পরিবর্তে প্রায়োগিক দক্ষতার মূল্যায়নের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে।

নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতি নম্বর বা সংখ্যায় রূপান্তর করে অভিভাবকদের কাছে তুলে ধরার বিষয়ে চিন্তা-ভাবনা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।