Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রবাসী কার্ড ও বেতন নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী নুর

admin • 07 Aug 2026, 09:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রবাসী কার্ড ও বেতন নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী নুর

আগস্টের শেষ নাগাদ প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার এমন তথ্য জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। প্রবাসীদের ন্যূনতম বেতন অন্তত ২০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তিনি।শুক্রবার সকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট এই সরকারের তৈরি নয়, এটি পুরোনো সংকট যা বিএনপির ঘাড়ে এসে পড়েছে। এরই মধ্যে আই হ্যাভ প্ল্যান এর অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে বলেও জানান তিনি।

 

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে দেশের আট বিভাগে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল তৈরি করবে সরকার। তিনি অভিযোগ করেন, বিদ্বেষ থেকেই মাত্র ৫ মাসের সরকারের নানা সমালোচনা করা হচ্ছে। এমনকি সচিবালয় ঘেরাওয়ের মতো ঘটনা ঘটেছে। সরকারের কোনো ক্ষতি হলে তারাই সবচেয়ে বেশি বিপদে পড়বে। 

এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দলটির পক্ষ থেকে মিলিটারি ক্যু করার চক্রান্ত করা হচ্ছে। বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে ব্যাংক খাত থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। গণঅভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যা ও পঙ্গু করেছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।