প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের বিদেশ সফরের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিল ও কাতারে যাতায়াত ও অবস্থানকালে ৯ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ থেকে ফের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে দ্বিতীয় প্রবীণ বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির কার্যভার পালন সানুগ্রহ অনুমোদন করেছেন।





