Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

প্রধানমন্ত্রী প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করেন : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করেন : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

 প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের আলোচনা অনুষ্ঠানে এ কথা কথা বলেন তিনি।

 

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, নেক্সট ফাইভ ইয়ার্স ওয়ান মিলিয়ন জবস উই ক্রিয়েট। এটিকে সামনে রেখে আমাদের অনেক কাজ করতে হবে। সরকার কিন্তু কাজ করছে। তিন মাসের মাথায় কী করে জনগণের কাছে সেবা নেওয়া যায়, সেবা দেওয়া যায়, সেই চেষ্টা করছি। আপনারা এরই মধ্যে দেখেছেন, আমরা বিমানবন্দরগুলোতে ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। আমরা ট্রেনে স্টারলিংক দিয়ে ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। কক্সবাজারে রেল স্টেশনে ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। গভর্নমেন্ট অন দ্য ট্রাক। কী করে জনগণের জন্য কাজ করা যায়, সেটি নিয়ে সরকার ভাবছে। প্রধানমন্ত্রী প্রতিদিন ১৭/১৮ ঘণ্টা কাজ করেন। তাঁর প্লানগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য যা করার দরকার উনি সেভাবেই এগিয়ে যাচ্ছেন।’

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘টেলিযোগাযোগ খাতে আগামী ৫ বছরে বিশ্বে শীর্ষ বিশ ও ১০ বছরে শীর্ষ দশ দেশের কাতারে যাবে বাংলাদেশ। এআইকে সরকারি কাজেও ব্যবহার করতে চায় সরকার।’

 

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, ‘জিডিপির অনুপাতের তুলনায় বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে করের হার পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক কম। কাজে এটিকে বাস্তবসম্মত করতে হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।