Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠক বিকেলে

admin • 29 Jul 2024, 03:34 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠক বিকেলে

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এদিনে বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই এ বৈঠক হতে যাচ্ছে গণভবনে।

এর আগে, ২৩ মে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। সেদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভায় নির্বাচনে কম আসনে ছাড়, সরকারে না রাখা, কর্মসূচি ও বৈঠক না হওয়াসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দলের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।