Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামপন্থি ৯ দলের বৈঠক

admin • 23 Nov 2023, 09:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামপন্থি ৯ দলের বৈঠক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৯টি রাজনৈতিক দলের শীর্ষ ১৪ নেতার একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর প্রেস ইউং থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সময় জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান তারা। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসাও করেন নেতৃবৃন্দ। পরে প্রতিনিধি দল শেখ হাসিনাকে একটি ক্যালিগ্রাফি উপহার দেন।

রাজনৈতিক দলগুলো হলো, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ এবং জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।