Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রধানমন্ত্রীকে ডিএমপি কমিশনারের শুভেচ্ছা

admin • 09 Jan 2024, 08:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীকে ডিএমপি কমিশনারের শুভেচ্ছা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

 

সোমবার (৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নগর পুলিশ প্রধান। মঙ্গলবার ডিএমপির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

 

রোববার (৭ জানুয়ারি) দেশের ১৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি আসনের ফল স্থগিত রয়েছে। বাকি ১৯৮টি আসনের ফলাফলে টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ পেয়েছে ২২২টি আসন।

 

টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি। বিরল এই রেকর্ড বাংলাদেশের রাজনীতিতে আর কারও নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।