Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

প্রথম নারী গভর্নর পেল কুর্দিস্তান

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
প্রথম নারী গভর্নর পেল কুর্দিস্তান

ইরানের কুর্দিস্তান প্রদেশে সৌদাবেহ জরগাহম নেজাদকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি কুর্দিস্তান গভর্নর জেনারেলের কার্যালয়ের নারী বিষয়ক বিভাগে কাজ করছিলেন।

দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে,  শনিবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে ইরান সরকারের নারী মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, জরগাহম নেজাদের এই নিয়োগ ইরানে নারীদের দক্ষতার প্রতিফলন।

জরগাহম নেজাদের এই নিয়োগটি মূলত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্বাচনী প্রতিশ্রুতিরই অংশ। যার লক্ষ্য ছিল সরকারি পদগুলোতে লিঙ্গ বৈষম্য কমানো। এই নিয়োগে প্রথম নারী গভর্নর পেল কুর্দিস্তান।

এছাড়া এই নিয়োগটি এমন এক সময়ে হলো, যখন দুই বছরেরও বেশি সময় আগে কুর্দি বংশোদ্ভূত তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। যা পরবর্তীতে বিদেশী মিডিয়া ও এজেন্টদের দ্বারা সহিংস দাঙ্গায় রূপ নিয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।