Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ খেলাধুলা

প্রথমার্ধে এগিয়ে এশিয়ার দল জাপান

admin • 05 Dec 2022, 09:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রথমার্ধে এগিয়ে এশিয়ার দল জাপান

শেষ আটে উঠার লড়াইয়ে নেমেছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া ও এশিয়ার দল জাপান। প্রথমার্ধে এগিয়ে জাপান। ৪৩তম মিনিটে গোল করে প্রথমার্ধের খেলা শেষ করেছে সামুরাই ব্লুরা।

 

৪৩ মিনিটে কর্নার পায় জাপান। কর্নার থেকে সরাসরি কিক না নিয়ে ওয়ান টু ওয়ানে ডানদিকে চলে আসে। সেখান থেকে বক্সের মধ্যে উড়িয়ে মারে।

 

সেখানে ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা করেন। বল তার পায়ে লেগে চলে যায় ডাইজেন মায়েদার কাছে। তিনি কাছ থেকে শট নিয়ে বল জালে পাঠান।

   

২৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। এ সময় পেরিসিকের বাড়িয়ে দেওয়া বল পেয়েছিলেন জোসকো। তার নেওয়া বাম পায়ের শট উপর দিয়ে চলে যায়।

   

ম্যাচের ৮ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ পেয়েছিলেন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিক। তিনি বামদিকে জাপানের রক্ষণভাগের খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে পড়েন।

   

তার সামনে ছিলেন কেবল জাপানের গোলরক্ষক। আড়াআড়ি অ্যাঙ্গেল থেকে শটও নিয়েছিলেন। কিন্তু বল তার গায়ে মেরে দেন। এরপর জটলার মধ্যে চেষ্টা করেও আর সম্ভব হয়নি। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নিয়েছিলেন শোগো তানিগুচি। তার নেওয়া হেড বাম পাশ দিয়ে চলে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।