Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

প্রথমবার নারী প্রধান বিচারক পেল দ. আফ্রিকা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
প্রথমবার নারী প্রধান বিচারক পেল দ. আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারক হিসেবে নিযুক্ত হলেন মান্দিসা মায়া। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাফোসা তাকে প্রধান বিচারপতি নিযুক্ত করেন।

৬০ বছর বয়সী মায়া বর্তমান প্রধান বিচারক রেমন্ড জোন্ডোর স্থলাভিষিক্ত হবেন। রেমন্ড জোন্ডোর সাংবিধানিক আদালতের বিচারক হিসাবে মেয়াদ শেষ হবে আগস্টের শেষের দিকে।

প্রেসিডেন্ট রামাফোসা গত ফেব্রুয়ারিতে মায়ার মনোনয়নের পর জুডিশিয়াল সার্ভিস কমিশন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২২ সালে জুডিশিয়াল সার্ভিস কমিশন মান্দিসা মায়াকে প্রধান বিচারকের জন্য সুপারিশ করলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়েছিলেন। রামাফোসা তার পরিবর্তে ৬৪ বছর বয়সী জোনডোকে বেছে নিয়েছিলেন।

তিন সন্তানের মা মান্দিসা মায়া বর্তমানে জোনডোর ডেপুটি হিসেবে আছেন। দেশটির শীর্ষ আদালতের ১০ স্থায়ী বিচারকের মধ্যে চার নারীর একজন তিনি।

বিশ্বের অন্যতম প্রগতিশীল সংবিধানের দেশ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ অনেক বেশি। জাতীয় পরিষদের স্পিকার ও তার ডেপুটি সহ ৪০ শতাংশেরও বেশি আইন প্রণেতা নারী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।