Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ দিলো ইরান

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ দিলো ইরান

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে প্রথমবারের মতো একজন নারীকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ দেয়া হয়। খবর, তেহরান টাইমসের।

 

নিয়োগপ্রাপ্ত ওই নারী মুখপাত্রের নাম ফাতেমেহ মোহাজেরানি (৫৪)। তিনি এর আগে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মুখপাত্র ছিলেন আলী বাহাদোরি জাহরোমি।

 

উল্লেখ্য, ১৯৭০ সালে ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরে জন্মগ্রহণ করেন মোহাজেরানি। স্কটল্যান্ডের এডিনবরা থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি অর্জন করেন তিনি।

 

হাসান রুহানির সরকারে টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অব শরিয়তির (নারীদের জন্য) প্রধান হিসেবে দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১৭ সালে সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টের প্রধান হিসেবেও নির্বাচিত হন মোহাজেরানি।

  সূত্র: তেহরান টাইমস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।