Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

প্রথমবারেই বাজিমাত ফেরদৌসের

admin • 07 Jan 2024, 11:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রথমবারেই বাজিমাত ফেরদৌসের

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন (নৌকা) নিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

 

রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই গণনা শুরু হয়। গণনা শেষে বেসরকারিভাবে ঢাকা-১০ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ফেরদৌস আহমেদকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮ ভোট।

 

এর আগে সকাল ৮টায় শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপরই ভোট গণনা শুরু হয়। ভোটগণনা শেষে ফেরদৌস আহমেদকে বিজয়ী ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।