Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
সারা দেশ

প্রতীক পেলেন চার মেয়র প্রার্থী

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
প্রতীক পেলেন চার মেয়র প্রার্থী

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চার মেয়র প্রার্থীকে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

 

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেককে নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল আউয়ালকে হাতপাখা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধুকে লাঙল ও জাকের পার্টি মনোনীত প্রার্থী এসএম সাব্বির হোসেনকে গোলাপফুল প্রতীক তুলে দেওয়া হয়।

 

এদিন বেলা ১১টা থেকে নগরীর ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ শুরু হয়। এবার ৩১টি ওয়ার্ডে ১৩৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

 

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, আমরা একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে চাই। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরির পূর্বশর্ত আচরণবিধি প্রতিপালন। সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

 

প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ২৮-৩১ মে নগরীর ৩১টি ওয়ার্ডে সরাসরি ইভিএম নিয়ে যাব, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হবে। ৩০ মে শিল্পকলা একাডেমিতে প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। সবাইকে মতামত তুলে ধরার আহ্বান জানাচ্ছি।

 

প্রসঙ্গত, এবারের সিটি নির্বাচনে ৩১টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।