Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রতিবেশীর বাড়িতে আগুন দিতে গিয়ে আটক মাদকসেবী, উদ্ধার ধারালো খুর

admin • 01 Nov 2025, 02:46 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রতিবেশীর বাড়িতে আগুন দিতে গিয়ে আটক মাদকসেবী, উদ্ধার ধারালো খুর

কুষ্টিয়ার কুমারখালীর তেবাড়িয়া গ্রামে প্রতিবেশীর বাড়িতে আগুন দিতে গিয়ে বাবু নামের একজন মাদকসেবি আটক হয়েছেন। শুক্রবার রাত তিনটার দিকে কেরোসিন ঢেলে আগুন দেবার সময় টের পেয়ে ভুক্তভোগী সহ এলাকাবাসী তাকে বেঁধে রেখে শনিবার সকালে থানা পুলিশের নিকট সোপর্দ করেন। পুলিশ মাদকসেবীর নিকট থেকে ধারালো খুর উদ্ধার করেছেন।

 

এলাকাবাসী জানান, রাত তিনটার দিকে শোরগোল শুনে তারা ভুক্তভোগী রিপনের বাড়িতে মাদকসেবী বাবুকে দেখতে পান হাতে কাঠের বাটাম ও কেরোসিন সহ। এসময় তারা সকলে মিলে বাবুকে ধরে ঘরের বারান্দায় খুটির সাথে বেঁধে রেখে সকালে পুলিশে সোপর্দ করেন। বাবু মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রি সহ এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত বলে জানান তারা। পুলিশ বাবুকে থানায় নিয়ে আসার পর শরীর তল্লাশি করে ধারালো খুর উদ্ধার করেছেন বলে উল্লেখ করেন এলাকাবাসী।

 

ভুক্তভোগী রিপনের স্ত্রী জানান, পূর্ব শত্রুতার জের ধরে বাবু তাদের বড় ধরনের ক্ষতির উদ্দেশ্যে বাড়িতে আগুন দিতে আসে। তারা বিষয়টি টের পেয়ে বাবুকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

 

অভিযুক্ত বাবু জানান, রাত তিনটার দিকে সে তার বোন ও বোন জামাইকে খুঁজতে রিপনের বাড়িতে যান। কেরোসিন তেল ও কাঠের বাটাম নিয়ে যাবার বিষয়ে শুধু ভয় দেখানোর জন্য এগুলো সাথে বহন করছিলেন বলে জানান।

  কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, বাবু নামে ছেলের কাছ থেকে আলামত হিসেবে কিছু পাওয়া যায়নি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বাদী অভিযোগ দিলে মামলা হিসেবে গ্রহণ করা হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।