Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান

admin • 05 Aug 2024, 04:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান

দেশে প্রতিটি খুনের বিচার হবে, ভাঙচুর-সংঘর্ষ থেকে বিরত থাকতে বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সবাই আমাদের ওপর ভরসা করেন। আমাদেরকে সময় দিন। আমরা প্রত্যেকটি হত্যার বিচার করবো।

 

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, জনগণের সব দাবি পূরণ করা হবে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

 

তিনি বলেন, দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সংঘাত অরাজকতায় কোনো কিছু অর্জন সম্ভব না। সবাই মিলে সুন্দরভাবে দেশ পরিচালনা করবো।

 

সেনাপ্রধান আরো বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ থাকবে না। সেনাবাহিনী ও পুলিশ কাউকে গুলি করবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।