Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

প্যারিসে আইফেল টাওয়ারের কাছে হামলা: নিহত ১, আহত ২

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
প্যারিসে আইফেল টাওয়ারের কাছে হামলা: নিহত ১, আহত ২

সেন্ট্রাল প্যারিসের একটি রাস্তায় ছুরিকাঘাতে একজন নিহত এবং হাতুড়ির হামলায় অপর দুইজন আহত হয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন,একজন হামলাকারী আইফেল টাওয়ারের কাছে অবস্থিত কোয়াই ডি গ্রেনেলের আশেপাশে পর্যটকদের লক্ষ্যবস্তু করে। খবর বিবিসির ।

   

রোববার (৩ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এক পর্যটক দম্পতির কাছে গিয়ে সন্দেহভাজন ব্যক্তি একজন জার্মান নাগরিককে ছুরিকাঘাত করেন। তখন ওই ব্যক্তিকে পুলিশ তাড়া করে। গ্রেপ্তারের আগেই সে হাতুড়ি দিয়ে অন্য দুইজনকে আঘাত করে।

   

সেন্ট্রাল প্যারিসের ওই হামলার ঘটনার পর নিরাপত্তাবাহিনী ২৬ বছরের এক ফরাসি নাগরিককে গ্রেপ্তার করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে ২০১৬ সালে আলাদা হামলার পরিকল্পনা করার জন্য ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। হামলাকারী ফরাসি নিরাপত্তা বাহিনীর নজরদারি তালিকায় ছিল।

   

দারমানিন জানান, অভিযুক্ত হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিল এবং পরে পুলিশকে বলেছে, ‘আফগানিস্তান ও ফিলিস্তিনে অনেক মুসলমান মারা যাচ্ছে’ বলে তিনি বিপর্যস্ত হয়েছেন। লোকটি মানসিক রোগে ভুগছিল বলেও জানিয়েছেন তিনি।

 

প্যারিসের কেন্দ্রবিন্দুতে এমন ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের নিকটবর্তী বির-হাকেইম মেট্রো স্টেশনে অভিযান চালাচ্ছে পুলিশ। লোকজনকে ওই স্টেশন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর অফিসকে এ ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

   

এক্স-এ (পূর্বে টুইটার) লেখা এক পোস্টে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ‘সন্ত্রাসী হামলা’য় ক্ষতিগ্রস্ত সবার কাছে তার সমবেদনা জানিয়ে বলেছেন। পাশাপাশি জরুরী পরিষেবা প্রদানকারীদের দ্রুত কার্যকরী ভূমিকা পালন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।