Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

পেট্রল বহনকারী ট্যাঙ্কার বিস্ফোরণে লাইবেরিয়ায় নিহত ৪০

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
পেট্রল বহনকারী ট্যাঙ্কার বিস্ফোরণে লাইবেরিয়ায় নিহত ৪০

একটি পেট্রল বহনকারী ট্যাঙ্কার খাদে পড়ে বিস্ফোরণের ঘটনায় লাইবেরিয়ায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-মধ্যাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

বার্তা সংস্থা রয়টার্স দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ড. ফ্রান্সিস কাতেহর বরাত দিয়ে জানায়, বুধবার (২৭ ডিসেম্বর) রাতে লোয়ার বং কাউন্টিতে পেট্রল বহনকারী ট্যাঙ্কারে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রতিবেদনে বলা হয়, পেট্রল বহনকারী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই চিকিৎসা কর্মকর্তা।

 

স্থানীয় পুলিশ কর্মকর্তা মালভিন স্যাকর জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্যাংকার থেকে তেল সংগ্রহের চেষ্টা করতে থাকে। এ সময় আরেকটি বিস্ফোরণে আরও কয়েকজন নিহত এবং আরও কিছু আহত হয়।

 

জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী, সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং অবকাঠামোর ত্রুটির কারণে দুর্ঘটনার জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত হয়েছে সাব-সাহারা আফ্রিকা। সেখানে মৃত্যুর হার ইউরোপীয় দেশগুলোর চেয়ে গড়ে তিনগুণ বেশি।

 

এর আগে গত সেপ্টেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।

সূত্র:রয়টার্স
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।