Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

পৃথিবীতে আঘাত হেনেছে শক্তিশালী সৌরঝড়

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
পৃথিবীতে আঘাত হেনেছে শক্তিশালী সৌরঝড়

গত দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত হেনেছে পৃথিবীতে। শুক্রবার (১০ মে) এই সৌরঝড় আঘাত হানে। ঝড়ের কারণে ব্রিটেন ও তাসমানিয়াসহ বিভিন্ন মেরু অঞ্চল থেকে অপার্থিব সুন্দর আলোকচ্ছটা দেখা গেলেও বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কাও আছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গ্রিনিচ মান সময় বিকেল ৪টায় সৌরঝড়ের প্রথম ঢেউ উৎপন্ন হয়। মূলত সূর্য থেকে প্লাজমা ও চৌম্বকীয় ক্ষেত্রের বিকিরণ বিচ্ছুরিত হওয়ার ঘটনাই সৌরঝড় নামে পরিচিত, যাকে বৈজ্ঞানিক পরিভাষায় করোনাল ম্যাস ইজেকশন বলা হয়।

এর আগে, ২০০৩ সালের অক্টোবরের পর পৃথিবীতে এ ধরনের ঝড় এই প্রথম। ২০০৩ সালে এ ধরনে সৌরঝড়ের কারণে দক্ষিণ আফ্রিকা ও সুইডেনে বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, আসন্ন দিনগুলোতে আরও বেশ কয়েকটি করোনাল ম্যাস ইজেকশনের ঘটনা পৃথিবীকে প্রভাবিত করতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।