Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

পুলিশের গাড়িতে উঠেই মহিলা আ.লীগ নেত্রীর ‘জয় বাংলা’ স্লোগান

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পুলিশের গাড়িতে উঠেই মহিলা আ.লীগ নেত্রীর ‘জয় বাংলা’ স্লোগান

নীলফামারীর সৈয়দপুর থানায় আটক পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলার কাজী জাহানারা পারভীনকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে এগারোটায় দিকে সৈয়দপুর থানায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী জাহানারা একটি সালিশ বৈঠকে অংশ নিতে সৈয়দপুর থানায় আসেন। এসময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তিনি থানা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে কিছুক্ষণ পর তাকে থানার ভেতরে আটক করে পুলিশ।

এসময় আটকের পর থানার সামনে উপস্থিত মহিলা দলের নেত্রীদের সঙ্গে তার ফের তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এসময় তাকে প্রাথমিকভাবে নীলফামারী সদর থানার একটি মামলায় আটক দেখিয়ে নীলফামারীতে নেওয়ার প্রস্তুতি চলছিল।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ গাড়িতে তোলার সময় কাজী জাহানারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। একইসঙ্গে তিনি বলেন, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। এতে উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এদিকে ঘটনার পরপরই কাজী জাহানারার সমর্থকদের ভিড় জমতে শুরু করে সৈয়দপুর থানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।

এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি মামলায় তাকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি বিস্তারিত কিছু জানাননি। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।