Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাড়িগ্রাম ও ধামিন কামনগর গ্রামে তাদের মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো- ধামিন কামনগর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে সামিউল ইসলাম (৬) ও বাড়িগ্রামের শহিদুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (৪)।

জানা গেছে, দুপুরে সাকিবুল প্রতিবেশী এক শিশুর (৭) সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে তারা পুকুরের পানিতে গোসল করতে নামলে সাকিবুল পানিতে ডুবে যায়। তাকে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বেলা ১১টার দিকে শিশু সামিউলকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভাসতে দেখেন স্বজনরা। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেহেনা খাতুন বলেন, পানিতে ডোবা দুই শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এ বিষয়ে বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।