Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পিরোজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

admin • 08 Mar 2024, 02:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পিরোজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

পিরোজপুরের সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের পাড়েরহাট সড়কে বাস, সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের বাস ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে ঝাউতলায় এসে দুর্ঘটনার কবলে পড়ে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চারজন মারা গেছেন বলে জানা গেছে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ব্রেক ফেল করে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।