Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পিরোজপুরে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই, ৫৫ লাখ টাকার ক্ষতি

admin • 11 Sep 2022, 04:15 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পিরোজপুরে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই, ৫৫ লাখ টাকার ক্ষতি

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার কলেজ রোড সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মুদি-মনোহারী ও স্টেশনারি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।  রবিবার (১১ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ইমন ট্রেডার্স  নামে একটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানা যায়, ভোর আনুমানিক সকাল ৬টা ৫০ মিনিটের দিকে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা খবর দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে দোকানের অর্ধেক অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দোকানের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১২ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আবু বক্কর সিদ্দিক খোকন বলেন, “এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা দোকানটা ছাই হয়ে গেছে। এই ব্যবসাই ছিল আমার একমাত্র আয়ের উৎস।” অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলো ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো কোনো আর্থিক সহায়তার ঘোষণা পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, প্রতিবছরই দেশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বিপুলসংখ্যক অগ্নিকাণ্ড ঘটে। তাই ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের ওপর জোর দেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।